Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে গোয়াল থেকে ৪টি গরু চুরি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:04:16 pm, Saturday, 17 September 2022
  • 114 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া আলোকদিয়া গ্রামে ২টি বসতবাড়ির গোয়াল থেকে চোরেরা ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। শুক্রবার দিনগত রাতের যেকোন সময়ে অজ্ঞাত চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ খবর পেয়ে স্থানীয়রা ওই দুই বাড়িতে জড়ো হয়ে গরু চুরি ঘটনা শোনেন।

স্থানীয়রা জানান, এলাকার নজরুল ইসলাম মাষ্টারের গোয়াল থেকে একটি বাছুরসহ ৩টি গরু ও পার্শ্ববর্তী আমির আলীর গোয়াল থেকে একটি গাভী চুরি করে নিয়ে যায়।

গৃহকর্তা নজরুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যয় গরু ৩টিকে খাবার খাইয়ে গোয়ালে রাখি। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালে গরু ৩টি নাই। গোয়ালের গেট খোলা। এর মধ্যে খবর পাই পাশের আমীর আলীর বাড়িতে প্রবেশের গেটের তালা ভাঙ্গা এবং ওই বাড়ির গোয়াল থেকে একটি বড় গাভী চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা রাতেই এ ৪টি গরু চুরি করে নিয়ে গেছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন এলাকায় গরু চুরি বন্ধ ছিলো। আবার চুরি শুরু হয়েছে। রাতে পিকআপ, নসিমন ও করিমনে গরু ছাগল বহন নিষিদ্ধ না করলে সাধারণ মানুষের গোয়াল থেকে গরু চুরি প্রতিরোধ করা যাবে না। জানা গেছে, এর আগে গরু চুরি করে ধরা পড়া কয়েকজন গরু চোর আদালত থেকে জামিনে বের হয়ে আবারো এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গরু চুরি হওয়ার খবর পেয়ে থানা থেকে এলাকায় এসআইসহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে গোয়াল থেকে ৪টি গরু চুরি

আপডেট টাইম : 07:04:16 pm, Saturday, 17 September 2022