এস এম রাজ,বাগেরহাট:
জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটুক্তি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশী হামলা-মামলার প্রতিবাদের বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৩ মে) বেলা ১১টায় সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাজার মোড়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বাগেরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ মো:গোলাম রসুল তরফদার, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, ছাত্রদল নেতা রাসেল হাওলাদার, মো: মাসুম বিল্লাহ, মো: স্বাধীন মোল্লা, শাহরিয়ার নিয়াজ, আবু সালেহ, মেহদি হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কটুক্তি করেছে তা মেনে নেওয়া যায়না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি শ্রাবণকে মামলা থেকে অব্যহতি ও হামলার বিচার দাবী করেন বক্তারা।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ
-
Md.Liton - আপডেট টাইম : 05:24:05 pm, Monday, 23 May 2022
- 161 বার
জনপ্রিয় সংবাদ












