নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে ২৩৭ জন শিশু জাতীয় শিশু পুরুস্কার পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাগেরহাট সাংস্কৃতি ফাউন্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে বিজয়ীদের মাঝে সনদ ও পুরুষ্কার প্রদান করা হয়। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ।
এসময়, বাগেরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খানম, বাগেরহাট জেলা শিশু বিষয় কর্মকর্তা আছাদুর রহমান, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গান, নৃত্য, আবৃত্তি, বক্ততৃতা, হামদ, নাত, পল্লীগীতি, চিত্রাঙ্কনসহ রবীন্দ্র সংগীত, ক্রীড়ায় কয়েকটি ইভেন্টসহ মোট ত্রিশটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলার ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৩৬০ জন প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ২৩৭ জনকে পুরুষ্কার দেওয়া হয়।
Md.Liton 











