বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বে-সরকারী সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পৃষ্ঠপোষকতায় ২ টি রাজনৈতিক দলের তরুন রাজনীতিবিদরা যৌথ উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের প্রথম অংশ উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও বাগেরহাট জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক আলভিনা মেহজাবিন। লিখিত বক্তব্যের শেষ অংশ উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টান্যাশনালের রাজনৈতিক ফেলো ও বাগেরহাট সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। সংবাদ সম্মেলনে কাড়াপাড়া ইউনিয়নের পল্লীমঙ্গল সমিতির খেলার মাঠের পাশের রাস্তা সংস্কার ও একটি ড্রেন নির্মানের দাবী জানানো হয়। এ দাবী বাস্তবায়নের জন্য ইতিমধ্যে গন সাক্ষর সংগ্রহ করে কাড়াপাড়ার ইউপি চেয়ারম্যানের কাছে দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,মহিলা দলের সভাপতি সাহেদা আক্তার,বাগেরহাট জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. লুনা সিদ্দিকী, কাড়াপাড়ার ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ ২টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন আগামী অর্থ বছরে রাস্তাটি সংস্কার ও ড্রেন নির্মান করা হবে বলে আশ^াস দেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে তরুন রাজনীতিবিদদের সংবাদ সম্মেলন
-
Md.Liton - আপডেট টাইম : 07:02:13 pm, Wednesday, 18 January 2023
- 214 বার
জনপ্রিয় সংবাদ












