বাগেরহাট প্রতিনিধি:বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ তাতী লীগ বাগেরহাট জেলা শাখার উদ্দোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাগেরহাট জেলা তাতী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা তাতী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ্য আলহাজ তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক ইফতেখারুল ইসলাম রানা, সহ-সভাপতি বরকত আলী মীর, প্রচার সম্পাদক সজিব শিকদার, ক্রীড়া সম্পাদক আবুল কালাম, বাগেরহাট সদর থানা তাতী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক লিটু দাস, বাগেরহাট পৌর তাতী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর, মৃদুল শিকদার, মানিকসহ তাতী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে তাতী লীগের বিক্ষোভ মিছিল
-
Md.Liton - আপডেট টাইম : 07:02:15 pm, Wednesday, 11 January 2023
- 111 বার
জনপ্রিয় সংবাদ












