Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে সিআইডি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:12:08 pm, Thursday, 8 June 2023
  • 164 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটের রামপালে অনলাইন জুয়া খেলা ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া অবৈধ লেনদেনের অপরাধে দুই জুয়ারিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (০৭ জুন) সন্ধ্যায় রামপাল উপজেলার চাকশ্রী ও কুমলাই এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, রামপাল উপজেলার ব্রিচাকশ্রী এলাকার মৃত সৈয়দ মুনতাজ আলীর ছেলে সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং কুমলাই এলাকার শেখ আলী আকবরের ছেলে শেখ রিপন উদ্দিন (৩০)। আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে সিআইডি’বাগেরহাট কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ সোহাগ হোসেন ও শেখ রিপন উদ্দিন নামের দুই অনলাইন জুয়ারিকে আটক করা হয়েছে। এরা কম্পিউপটার ও মোবাইল ব্যবহার করে অনলাইনে বিপুল অংকের লেনদেন করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে তারা এলাকার সাধারণ মানুষ, উঠতি বয়সী তরুণ, যুবক ও শিক্ষার্থীদের বিপথে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মুঠোফোন ও কম্পিউটারে বিপুল অংকের অবৈধ লেনদেনের প্রদান পাওয়া গেছে।
অনলাইনে লেনদেনের টাকা দেশের বাইরে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু বলেন, তারা কত টাকা লেনদেন করেছে এবং এই টাকা আসলে কোথায় গেছে এটা জানার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞের প্রতিবেদন পেলে তাদের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য ও টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছে বা এই টাকা কোন ভাবে পাচার হয়েছে কি না তা জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে সিআইডি

আপডেট টাইম : 06:12:08 pm, Thursday, 8 June 2023