বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে নবাগত পুলিশ সুপার আবুল হাসানাত খানের সাথে বাগেরহাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার আবুল হাসানাত খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সহসভাপতি ইসরাত জাহান, সাবেক সহসভাপতি নকিব সিরাজুল হক, মোল্লা আব্দুর রব, সাবেক সাধারন সম্পাদক শওকত আলী বাবু, সাংবাদিক ইয়ামীন আলী, মোঃ শামসুর রহমান, আকমল উদ্দিন সাখি, মোঃ আরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি (প্রশাসন ও অর্থ) মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংবাদিক তরফদার রবিউল ইসলাম, মোল্লা মাসুদুল হক,এম হেদায়েত হোসাইন লিটন, ফকির হাসান আলী, আবু সাইদ শুনু, শওকত হোসেন, আল আমিন খান সুমন, মোঃ সোহান শেখ, আব্দুল্লাহ আল ইমরান, মোঃ ইনজামামুল হক, মামুন আহম্মেদ, রাকিবুল ইসলাম রাজ, সোহেল রানা বাবুল, সোহাগ হাওলাদার প্রমুখ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 06:13:26 pm, Friday, 22 September 2023
- 141 বার
জনপ্রিয় সংবাদ












