Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:09:46 am, Friday, 8 May 2026
  • 77 বার

​নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:”দুর্যোগপ্রবণ মানুষের জন্য মানবিক সেবা আরও জোরদার করতে হবে”—এই প্রত্যয়ে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৩তম বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগেরহাট রেড ক্রিসেন্টের সহ-সভাপতি প্রফেসর শেখ মুস্তাহিদুর রহমান রবি’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহাবুবুর রহমান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলী। অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য। অ্যাডভোকেট মাহবুব মোরশেদ লালন, সরকারি কৌঁসুলি। ডা. অসীম কুমার সমাদ্দার, সুপারিনটেনডেন্ট, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল। জয়দেব চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি)।

​ প্রধান অতিথি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলী তিনি বলেন:​”বিশ্বজুড়ে মানবসেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন এক অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটের সময় এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে মানুষের পাশে দাঁড়ান, তা সত্যিই প্রশংসনীয়।”
আলোচনা সভায় বক্তারা উপকূলীয় জেলা বাগেরহাটে দুর্যোগ প্রস্তুতি, উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা এবং ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বিতরণে রেড ক্রিসেন্টের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, ২০০৭ সালের ভয়াবহ সিডর থেকে শুরু করে আইলা, আম্ফান এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল—প্রতিটি সংকটেই লাল-সবুজ পোশাকের এই স্বেচ্ছাসেবকরা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা।
​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং বিপুল সংখ্যক তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আপডেট টাইম : 11:09:46 am, Friday, 8 May 2026