Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নারীকে গনধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:23:49 pm, Tuesday, 26 July 2022
  • 110 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে স্বামী পরিত্যক্ত নারীকে গনধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাতে বাগেরহাট শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওইদিন সন্ধ্যায় নির্যাতিতা ওই নারী বাদী হয়ে সাইফুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৫) সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া গ্রামের মৃত সামছুল হাওলাদারের ছেলে। মঙ্গলবার(২৬ জুলাই) দুপুরে সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রোববার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন তিনি। এসময় আগে থেকে ওত পেতে থাকা বড়বাশবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার(২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) আমাকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে বাড়ির পাশের সুপারি বাগানে নিয়ে যায় এবং পর্যায়ক্রমে পাঁচজনই আমাকে ধর্ষণ করে।
নির্যাতিতা নারীর ডাক্তারি পরীক্ষা বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। তাকে বাগেরহাট সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমদ্র হাসান বলেন, নারীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নারীকে গনধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

আপডেট টাইম : 07:23:49 pm, Tuesday, 26 July 2022