বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গলা ও মুখ বাঁধা অবস্থায় ফরিদা বেগম ওরফে জাহানারা (৫৫) নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোন এক সময় কেউ শ্বাস রোধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
হত্যার শিকার ফরিদা বেগম বারাশিয়া গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে থাকায় একাই স্বামীর বসত ঘরে থাকতেন ফরিদা বেগম।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার
-
Md.Liton - আপডেট টাইম : 05:45:21 pm, Sunday, 17 April 2022
- 119 বার
জনপ্রিয় সংবাদ












