Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নারী উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:44:27 pm, Tuesday, 15 November 2022
  • 115 বার

বাগেরহাট প্রতিনিধি:২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে নারী উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন। বেসরকারী সংস্থা রুপান্তরের সহযোগিতায় মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ) তে বলা হয় রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। অথচ ২০২২ সালও অতিবাহিত হতে চলেছে সংবিধান স্বীকৃত ওই আদেশ বাস্তবায়ন হয়নি। নির্বাচন কমিশন থেকে বারবার তাগিদ দেয়া স্বত্তেও কোন রাজনৈতিক দল এ আদেশ বাস্তবায়ন করছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে তার ভাষণে নারীর অগ্রযাত্রাকে নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে নারী প্রতিনিধিত্ব ৫০ ভাগে উন্নীত করার অঙ্গীকার করেছেন। তাই আমরা ২০২৫ সালের মধ্যে ৩৩ ভাগ বাস্তবায়নের দাবি জানাচ্ছি। নারী উন্নয়ন ফোরাম নারীদের অধিকার প্রতিষ্ঠায় দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভুমিকা পালন করতে স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতিকী অংশগ্রহণ নয় নারীর প্রত্যক্ষ অংশগ্রহন নিশ্চিত করাসহ ৭টি দফা বাস্তবায়নের দাবীতে একদিনে ১৬টি জেলায় একযোগে সংবাদ সম্মেলন করছে।

বাগেরহাটে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলিসহ তুহিনা বেগম, আমেনা বেগম মুক্তা, রেকসোনা বেগম, মুসলিমা বেগম, দুলালী আক্তার ও শিল্পী আক্তার প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নারী উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 05:44:27 pm, Tuesday, 15 November 2022