Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে গ্রেপ্তার ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:11:05 pm, Sunday, 24 December 2023
  • 122 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাঁরা বিএনপির কর্মী। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার পুর্ব সায়ড়া এলাকার আকুল রায়ের ছেলে তাপস কুমার রায় (৪৭) এবং একই জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীন চাকলাদারের ছেলে চাকলাদার হাফিজুর রহমান (৫৫)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড়ে তাপস কুমার রায় এবং চাকলাদার হাফিজুর রহমান অসহযোগ আন্দোলনের পক্ষে ও নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত দুজনই বিএনপির কর্মী। এ সময় তাদের কাছ থেকে ৪টি লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদের একটি নাশকতা মামলায় আসামি করা হয়েছে। রোববার সকালে তাদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে গ্রেপ্তার ২

আপডেট টাইম : 02:11:05 pm, Sunday, 24 December 2023