Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে পুষ্টি সুশাসন সাংবাদিকতা বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:47:00 pm, Sunday, 6 November 2022
  • 111 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট :
পুষ্টি সুশাসন সাংবাদিকতা বিষয়ে বাগেরহাটে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) সকালে ধানসিঁড়ি মিলনায়তনে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি’র আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি বাবুল সরদার, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের এ্যাডভোকেসি স্পেশালিষ্ট রুমানা শারমিন, নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম, রুপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর খালেদা হোসাইন মুন, এ্যাডভোকোসি এবং সিএসও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকার, সমষ্টি’র পরিচালক ( গবেষণা ও যোগাযোগ) রেজাউল হকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের সহকারী পরিচালক ডা. ফজলে রাব্বী, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কনসোর্টিয়াম প্রোগ্রাম ম্যানেজার ইমরানুল হক, সমষ্টি’র পরিচালক মীর মাশরুর জামান।
অতিথি আলোচক হিসেবে ছিলেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা.জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণে পুষ্টি সুশাসন, বাংলাদেশে পুষ্টি সুশাসন পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং উত্তোরনের উপায়, পুষ্টি সুশাসন শক্তিশালী করতে সাংবাদিকদের কলাকৌশল, মাঠ পর্যায়ে পুষ্টি বিষয়ক রিপোর্টিং কৌশল, ভবিষ্যতে রিপোর্টিং পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়টার এইড, রুপান্তর ও জেজেএসের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বাগেরহাটে কর্মরত ৩০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে পুষ্টি সুশাসন সাংবাদিকতা বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট টাইম : 05:47:00 pm, Sunday, 6 November 2022