Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রতিবন্ধী যুবতীকে ১২ দিন বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:39:13 pm, Friday, 17 February 2023
  • 139 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে দিনমজুর সাদ্দাম হোসেন ও অজ্ঞাতনামাসহ তিন যুবকের বিরুদ্ধে দলিত শ্রেণির বাক প্রতিবন্ধী এক যুবতীকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ১২দিন ধরে বেঁধে ও অর্ধাহারে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, মোল্লাহাট উপজেলার চাদেরহাট এলাকার দলিত (ঋষি) পরিবারের যুবতীকে (২৪) প্রলোভন দেখিয়ে নিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে বেঁধে ও অর্ধাহারে রেখে সীমাহীন নির্যাতন এবং ধর্ষণ করা হয়।এ ঘটনায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) মোল্লাহাট থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ভিকটিমের মেডিকেল সম্পন্ন হয়েছে।অভিযুক্ত সাদ্দাম হোসেন (২৩) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার একশিরা গ্রামের ওয়াজেদ এর ছেলে। সে মোল্লাহাট থানাধীন চাদেরহাট এলাকার কাকড়ি গ্রামের জিবরাঈলের বাড়িতে দিনমজুরের কাজ করতো।

এজাহার ও ভিকটিমের পরিবার সুত্রে জানা যায়, সাদ্দাম হোসেন দীর্ঘদিন এই এলাকায় থাকার সুযোগে ঋষি পরিবারের প্রতিবন্ধী যুবতীকে প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে একটি টিনের ঘরের মধ্যে কোমর বেঁধে ও অর্ধাহারে রেখে প্রতিনিয়ত ধর্ষণ করে। এ সময় সাদ্দামের সঙ্গে তার ঘনিষ্ঠ আরো তিন যুবকও প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। প্রথমে নিজেকে রক্ষার চেষ্টা করায় মারপিট করাসহ হত্যার ভয় দেখানো হয় বলেও জানান তারা। এরপর গত ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে অসুস্থ ভিকটিমকে চাদেরহাট এলাকায় সড়কে রেখে যায় সাদ্দাম হোসেন। পরে ভিকটিমের কাছ থেকে বিষয়টি জানতে পেরে সাদ্দামের মহাজন জিবরাঈলের কাছে বিচার পাওয়ার আশায় মৌখিক অভিযোগ করেন।

জিবরাঈলের স্ত্রী নাজমিন বেগম জানান, তাদের কাজের ছেলের বৌয়ের সাথে ৫/৬ মাস ধরে ঝামেলা চলছে, সেই ঝামেলা নিয়ে বাড়িতে গেছে সাদ্দাম, এরমধ্যে সে এমন ঘটানোর কথা নয়।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, যথাযথ আইনানুগ ব্যবস্থা চলমান আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রতিবন্ধী যুবতীকে ১২ দিন বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : 06:39:13 pm, Friday, 17 February 2023