বাগেরহাট প্রতিনিধি:২৪ ঘণ্টা আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট রেল রোড এলাকায় ব্যাংকের শাখা ভবনের নিচতলায় স্থাপিত এই এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় স্থাপিত এই বুথের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে বাগেরহাট শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া। তিনি ফিতা কেটে এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপ-মহাব্যবস্থাপক শাহানেওয়াজ মো. মোস্তফা ফয়সাল, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম খান (উপ-মহাব্যবস্থাপক), আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, সহকারী মহাব্যবস্থাপক মশিউর রহমান, মো. জগলুল কবির, হামীম শেখ এবং উর্ধ্বতন কর্মকর্তা বিপ্রবরন শিউলি সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই এটিএম বুথ চালুর মাধ্যমে বাগেরহাটের গ্রাহকরা দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা পাবেন। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় আরও এটিএম বুথ চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাগেরহাট অঞ্চলে এটি কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ হওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের লেনদেনে নতুন গতি সঞ্চার হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন
-
Md.Liton - আপডেট টাইম : 07:36:04 pm, Monday, 27 April 2026
- 55 বার
জনপ্রিয় সংবাদ












