Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:45:06 pm, Sunday, 2 October 2022
  • 207 বার

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের গ্রাম্য কোন্দলে আলোচিত  মোল্লাহাট উপজেলায় আবারো হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের এক তরফা হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। মোল্লাহাট উপজেলার জয়ডিহী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বিকেলে এ হামলায় আহতরা হলেন, উপজেলার কাহালপুর এলাকার হিমু মোল্লা (৫২), হিমুর চাচাতো ভাই মিজানুর শেখ (৫৫) ও জাকারিয়া মোল্লা (৪৮) এবং ভাতিজার স্ত্রী হেলেনা বেগম (২৮)। এদের মধ্যে তিন জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

আহত হিমু মোল্লার ভাতিজা হাবিব মোল্লা রবিবার (২ অক্টেবর) বলেন, আমার চাচা হিমু মোল্লা ট্রাকের টায়ার ক্রয়ের জন্য বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে জয়ডিহী বাসস্ট্যান্ডে পৌঁছালে আটজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার মোল্লার নির্দেশে এমদাদ মোল্লা, সারাফাত মোল্লা, নকিব মোল্লাসহ চারটি মোটরসাইকেলে ৮-১০ জন তাকে ঘেরাও করে ফেলে। এরপর তাকে ধরে হাতুরি দিয়ে পিটিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। পরে হামলাকারীরা চাচার বাড়িতে গিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাঁধা দিলে মিজানুর শেখ, জাকারিয়া মোল্লা ও হেলেনা বেগমকেও বেধড়ক মারধর করে। পরে আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছি। বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি করেছে। আমরা এই ন্যাক্কার জনক হামলার কঠিন বিচার চাই।

অভিযুক্ত আটজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার মোল্লা সাংবাদিকদের বলেন, এই ঘটনার সাথে আমি কোন ভাবে জড়িত না। পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুই পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথাও বলেছি।

মোল্লাহাট থানার ওসি সৌমেন দাস বলেন, ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে রবিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেহ থানায় অভিযোগ নিয়ে আসে নাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৪

আপডেট টাইম : 04:45:06 pm, Sunday, 2 October 2022