Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিদ্যুৎস্পর্শে ভবন থেকে পড়ে শিশু শ্রমিকের মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:45:40 pm, Thursday, 28 July 2022
  • 104 বার

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে বিদ্যুৎস্পর্শে তিনতলা ভবন থেকে নীচে পড়ে রাকিব বয়াতী (১৬) নামের একজন শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি ভবনে রঙের কাজ করছিলো সে। এ সময় বিদ্যুতের মেইন লাইনের সংঙ্গে স্পর্শ লেগে ভবনের তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শরণখোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের কামাল বয়াতীর ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলো। দরিদ্র পরিবারে ছেলে রাকিব লেখাপড়ার ফাঁকে ফাঁকে রংমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো বলে জানায় তার পরিবার।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: রবিউল ইসলাম দুপুরে জানান, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিদ্যুৎস্পর্শে ভবন থেকে পড়ে শিশু শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : 06:45:40 pm, Thursday, 28 July 2022