নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার (খাদ্য সামগ্রী) ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাট (পাব) এর সহযোগিতায় বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাটের সভাপতি খন্দোকার নাজমুল হক জুয়েল, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাটের সদস্য সৈয়দ মোনায়েম হোসেন, সেখ সাকির হোসেন, আসাদুজ্জামান,সৈয়দ শওকত হোসেন,সৈয়দ শাহীন ইকবাল, হায়দার আলী মোল্লা, ফয়েজুর রহমান, হাসিবুর রহমান, নাজমুল আলম লিটন, কাজী শাহীন, প্রতিবন্ধি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাল, সিনিয়র শিক্ষক পারভিন আক্তার,সানজিদা খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাট নামের এই সংগঠনের পক্ষ থেকে ৪০ জন প্রতিবিন্ধি শিক্ষার্থীকে খাদ্য সামগ্রী ও ঈদ সালামী হিসেবে নগদ ২০০ শত টাকা করে প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় বেশকিছু দ্রব্য রয়েছে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাটের সভাপতি খন্দোকার নাজমুল হক জুয়েল বলেন, আমরা প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক, আমরা সর্বদায় প্রতিবন্ধীদের পাশে আছি। আমি ও পোটেনশিয়াল ইউনিটি সদস্যরা সাধ্যমত প্রতিবন্ধীদের সাহায্য করব আশা রাখি।
Md.Liton 











