Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বৃদ্ধা হত্যার নেপথ্যে কী গচ্ছিত টাকা?

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:40:00 pm, Tuesday, 18 October 2022
  • 162 বার

রামপাল প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে নিখোঁজের চারদিন পর পুলিশ সদস্যের মাতা নীহারিকা হালদার (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ বাড়ীর ট্রাঙ্ক থেকে উদ্ধারের পর ক্লু জানতে তৎপরতা শুরু করেছে বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। রামপাল থানা পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে। নিহতের বাড়ি উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা গ্রামে। তিনি মৃত ক্ষিতীশ হালদারের স্ত্রী। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ হন। ওইদিন একই গ্রামে তার মেয়ে রাধিকার বাড়িতে বেড়াতে যান। এরপর তিনি বাড়িতে ফিরে আসেন। পরে তাকে সোমবার সন্ধ্যা ৭ টায় দরজায় তালাবদ্ধ আবস্থাতে ঘরের ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায়।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, ওই বৃদ্ধার বেশকিছু গচ্ছিত টাকা রয়েছে বলে শোনা যায়। তার পুত্র বাবলু হালদার পুলিশে চাকরি করেন। আমাদের বিভিন্ন সংস্থা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ক্লু বের করা সম্ভব হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ পত্র দাখিল করেনি। কি কারণে ও কেন ওই বৃদ্ধাকে হত্যা করে তার নিজ ঘরের ট্রাঙ্কের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয় তা খতিয়ে দেখছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বৃদ্ধা হত্যার নেপথ্যে কী গচ্ছিত টাকা?

আপডেট টাইম : 05:40:00 pm, Tuesday, 18 October 2022