নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে নেছার-শাহিন ওয়েলফেয়ার ট্রাষ্ট পরিচালিত ইসলামী গবেষনা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাতে বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর গ্রামস্থ ট্রাষ্ট ভবনের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাষ্ট প্রতিষ্ঠাতা এ এফ নেছার উদ্দিন এফসিএ‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মল্লিক, ইসলামী গবেষনা কেন্দ্রের উপ-পরিচালক মাওঃ আঃ সালাম, মুফচ্ছেরে কোরআন হাফেজ মাওঃ মুফতি আলমগীর হোসেন জিহাদী, মুফতি অহিদুল আলম, কাশিমপুর বাইতুন নুর জামে মসজিদের ইমলাম মোঃ দেলদার হোসেন, নেছার-শাহিন ওয়েলফেয়ার ট্রাষ্টের ম্যানেজার মোঃ মাহফুজুল আলম প্রমুখ।
ব্যতিক্রমী এই আলোচনা সবায় ইসলামের মৌলিক বিষয় গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বক্তারা। এছাড়া ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম আহকাম সম্পর্কে শ্রতাদের জন্য প্রশ্নোত্তর পর্বও ছিল। আলোচনা সভা শেষে আগত শ্রতাদের মাঝে “কাদের রোজা কবুল হয়” “সিয়াম ও জাকাত” এবং “কতিপয় দোয়া” নামের তিনটি বই বিনামূল্যে বিতরণ করা হয়। আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মুসল্লিগন অংশগ্রহন করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ব্যতিক্রমধর্মী ইসলামী আলোচনা সভা
-
Md.Liton - আপডেট টাইম : 06:52:05 pm, Saturday, 11 March 2023
- 142 বার
জনপ্রিয় সংবাদ












