নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট :
বাগেরহাটে ভুয়া স্টাম্প তৈরি করে এপিএস ল্যাবরেটরিজ এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক সুকুমার চন্দ্র দাসকে হয়রানির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে । হয়রানি থেকে বাঁচতে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন সুকুমার চন্দ্র দাস।
তিনি বলেন, খুলনার শিরোমণি এলাকার বাসিন্দা ইরানী পারভীন একসময় বাগেরহাটের সোনাতলা এলাকায় অবস্থিত আমার ঔষধ কোম্পানি এপিএস ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন। বিভিন্ন অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে ইরানি একটি মিথ্যা স্ট্যাম্প তৈরি ও ডুপ্লিকেট চাবি দিয়ে কোম্পানিতে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল চুরি করেন। এসব ঘটনায় আদালতে মামলাও রয়েছে। আমি মিথ্যা হয়রানি থেকে বাঁচতে চাই।
মামলা সূত্রে জানা যায়, ১৯ মার্চ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-১২৩/২২ নং মামলার একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন খুলনা থানার এসআই মো. অলিয়ার রহমান। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের ১১ জানুয়ারি ইরানী পারভীনের বিরুদ্ধে ডুপ্লিকেড চাবি দিয়ে নগদ টাকাসহ মালামাল চুরির অভিযোগ পেনাল কোডের ৩৮০/৩৮৫/৫০৬ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া সিআর ২০২/২২ মামলায় ভুয়া স্ট্যাম্প তৈরির অভিযোগও প্রমাণিত হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইরানী পারভীন বলেন, চাকুরী করার সময় লেনদেন ছিল। আমি আমার নায্য পাওনা দাবি করেছি মাত্র ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ভুয়া স্ট্যাম্প তৈরি করে প্রতারণার অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 06:24:25 pm, Wednesday, 7 September 2022
- 110 বার
জনপ্রিয় সংবাদ












