Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মাছের ঘেরের পাড় থেকে অজগর উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:43:47 pm, Thursday, 2 June 2022
  • 135 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে মাছের ঘেরের পাড় থেকে ৯ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে মোংলা উপজেলার কাটাখালি চায়না মার্কেট খাসপাড়া গ্রামের মান্নান ফকিরের বাড়ি সংলগ্ন মাছের ঘের থেকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাটাখালি টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা অজগরটি উদ্ধার করে। পরে বড়ইতলা টহল ফাঁড়ি সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অজগরটিকে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান বলেন, জোয়ারের পানিতে ভেসে এসে সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি মৎস্য ঘেরের পাড়ে থাকা গাছের ডালে আশ্রয় নেয়। গাছের ডালে ঝুলে ছিল, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। স্থানীয়দের খবরের বিত্তিতে আমরা অজগরটিকে উদ্ধার করেছি। অজগরটি সুস্থ্য রয়েছে। আমরা অজগরটিকে বনে অবমুক্ত করেছি। অবমুক্ত করা অজগরটি ৯ ফুট লম্বা ও ওজন ৫ কেজি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মাছের ঘেরের পাড় থেকে অজগর উদ্ধার

আপডেট টাইম : 11:43:47 pm, Thursday, 2 June 2022