নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক অলিয়ার রহমান ডাকুয়া ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের নিষেদ্ধাজ্ঞার পরেও অলিউর রহমান ওই জমিতে ভবন নির্মানের চেষ্টা করছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদে এসব অভিযোগ করেন ভুক্তভোগী কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আঃ আজিজ ও তার স্ত্রী জাহানারা বেগম।
জাহানারা বেগম বলেন, ভান্ডারখোলা মৌজায় বিআরএস ৩৫৪১ নং দাগে ৩৪ শতক জমির মধ্যে আমাদের ৭ শতক জমি রয়েছে। কিন্তু যুবদল নেতা রাড়ীপাড়া এলাকার অলিয়ার রহমান ডাকুয়া (৫০) ও তার ভাই হুমায়ুন কবির ডাকুয়া (৬০) এবং বেদার আলী ডাকুয়া (৫৫) জোরপূর্বক আমার ওই জমি দখলের চেষ্টা করছে। তাদের হাত থেকে পরিত্রাণ পাইতে আদালতের স্মরনাপন্ন হলে, গেল ২০ ডিসেম্বর আদালত ওই জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করেছেন। এরপরেও যুবদল নেতা তার পেশি শক্তির বলে আমার জমিতে ভবন নির্মান করে চলেছে। জমিতে ভবন নির্মানে বাধা দিতে গেলে অলিয়ার রহমান ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে নানা রকম হুমকি-ধামকী দিচ্ছে। বারাবারি করলে আমাকে মেরে ফেলবে বলেও হুমকী দিচ্ছে। জমি রক্ষায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধ এই নারী।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আঃ আজিজ বলেন, অলিউর রহমান একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মামলা রয়েছে। আমরা জমির বিষয়ে কিছু বললে আমাদেরকে অস্ত্র নিয়ে হত্যা করতে আসে সে। যেকোন মূল্যে অলিউর রহমানকে জমিতে প্রবেশ বন্ধ করার দাবি জানান এই বৃদ্ধ।
শেখ আঃ আজিজের অভিযোগ অস্বীকার করে কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক অলিয়ার রহমান ডাকুয়া বলেন, শেখ আঃ আজিজ মূলত একটি জাল দলিলের মাধ্যমে হিন্দুদের জমি ভোগ দখল করে খাচ্ছেন। তার দলিল অনুযায়ী সে জমি ঘীরে নিয়েছেন। এখন অতিরিক্ত আমাদের জমির মধ্য থেকে সাত শতক জমি দাবি করছেন। বিষয়টি নিয়ে যেহেতু আদালতে মামলা রয়েছে, আমরা আইনগত ভাবে বিষয়টির জবাব দিব।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 06:01:03 pm, Thursday, 29 December 2022
- 131 বার
জনপ্রিয় সংবাদ












