Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে রক্তদাতাদের ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:34:35 pm, Monday, 13 March 2023
  • 193 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে স্বেচ্ছায় রক্ত দানকারীদের এক ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ ) দুপুরে শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাটে জেলা বøাড ব্যাংকের উদ্যোগে এই মিলন মেলা আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকার স্বেচ্ছায় রক্তদাতারা আসতে থাকেন। একে একে বিভিন্ন জায়গায় থেকে আসা সহ¯্রাধিক রক্তদাতাদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এসি লাহা চত্বর। পরে জেলা বøাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট জেলা হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা প্রবীন রায়, জেলা বøাড ব্যাংকের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, অলিউজ্জামান অলি, রক্তদাতা সংগঠন আলোর পথের পরিচালক আবু-বক্কার সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে অসহায় দুই ব্যক্তির মাঝে সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
এদিকে ব্যতিক্রমধর্মী এমন মিলন মেলায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন রক্তদাতারা। রক্তদাতা হাফিজুর রহমান বলেন, বাগেরহাটে রক্তদাতাদের এমন মিলন মেলা এই প্রথম। এর আগে কখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কোন মিলন মেলা হয়নি। আজকে সবাই সবার সাথে পরিচিত হলাম ভাল লাগছে।
দীন মোহাম্মাদ নামের আরেক রক্তদাতা বলেন, রক্ত দেওয়া একটি মহৎ কাজ। যারা রক্তদান করে তারা নিশ্চয়ই ভাল মানুষ। এক সাথে মহৎ মানুষের দেখা পেয়ে ভাল লাগছে।
বাগেরহাট জেলা বøাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা বাগেরহাটসহ বিভিন্ন এলাকার মানুষকে রক্ত দান করছি। এ পর্যন্ত আমরা আমাদের সংগঠনের উদ্যোগে প্রায় ৬ হাজার মানুষকে রক্ত দিয়েছি। ৭৩টি হুইল চেয়ার বিতরণ করেছি। এছাড়া অসহায় মানুষদের উন্নয়নে আমরা নানা ধরণের কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে রক্তদাতাদের ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : 07:34:35 pm, Monday, 13 March 2023