স্টাফ রিপোটার,বাগেরহাট:প্রচন্ড শীতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০জানুয়ারী) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা হাসপাতালে গিয়ে এই কম্বল বিতরণ করেন। পরে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে আরও দুই শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপরিচালক মো.শাহীনুজ্জামান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষেরা। সকল ছিন্নমূলদের এভাবে কম্বল দিলে তাদের শীতের কষ্ট কিছুটা কমবে বলে জানান স্থানীয়রা।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার হঠাৎ শীত জেকে বসেছে। একারনে প্রচÐ শীতে সড়কের পাশে ও বিভ্ন্নি স্থানে আশ্রয় নেয়া মানুষ কষ্ট পাচ্ছে, এ বিষয়টি জানতে পেরে সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। অসহায়দের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে রোগী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
-
Md.Liton - আপডেট টাইম : 07:28:05 pm, Wednesday, 11 January 2023
- 122 বার
জনপ্রিয় সংবাদ












