বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তাতী লীগের উদ্দোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) জোহরবাদ জেলা তাতী লীগের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা তাতী লীগ সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক ইফতেখারুল ইসলাম রানা,তাতী লীগ নেতা জাহিদুল ইসলাম, সজিব শিকদার,জাহাঙ্গীর হোসেন মিঠু,আরাফাত মির, লিটু, মৃদুল শিকদারসহ তাতী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধুশেখ মজিবুর রহমান ও ১৫ আগষ্ট সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত ও পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরন করা হয়।
Md.Liton 











