Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে শোক-শ্রদ্ধায় জাতির জনককে স্মরন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:08:26 pm, Monday, 15 August 2022
  • 107 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
জাতীয় শোক দিবসে গভীর শোক ও শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে বাগেরহাটবাসী। দিনটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালের সামনে জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।
প্রথমেই ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। পরে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ। এর পরে জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক।

শোক-শ্রদ্ধায় জাতির জনককে স্মরন
এরপর একে একে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, সরকারি পিসি কলেজ, পিটিআই, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট প্রেসক্লাব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা মৎস্য অফিস, জেলা প্রানি সম্পদ অফিস, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা আওয়ামী লীগ, তাতীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে জাতির জনকের মুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে দলীয় নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করেন।

শোক-শ্রদ্ধায় জাতির জনককে স্মরন
পুস্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেনি পেশার পাঁচ সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন। এর আগে সকাল ৮ টায় রেল রোডস্হ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর মুরাল ও প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।
এছাড়া দিনটি উপলক্ষে বাগেরহাট জেলা কারাগার, সরকারি-বেসরকারি এতিমখানা, শিশু সদন ও হাসপাতালে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। মাদরাসা ও মসজিদে কোরআন খানি, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে শোক-শ্রদ্ধায় জাতির জনককে স্মরন

আপডেট টাইম : 06:08:26 pm, Monday, 15 August 2022