বাগেরহাটের কচুয়ায় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মোবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কচুয়া এরিয়া অফিসের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার।
পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Md.Liton 











