স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে নিরাপদ সড়ক চাই‘র পক্ষ থেকে এই ছাগল বিতরণ করা হয়। সংগঠনটির জেলা কার্যালয় চত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ। এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সহসভাপতি মুখার্জী রবীন্দ্রনাথ, তানিয়া খাতুন, সহ-সাধারণ সম্পাদক এইচ এম মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুল হক, অর্থ সম্পাদক এসএস শোহান, সদস্য সাদিয়া আফরোজ, শহিদুল ইসলাম, শেখ সোহেল, নেপাল চন্দ্র সাহা, সোহাগ আহমেদসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী বাগেরহাট শহরের যাত্রাপুর এলাকার এসএম তাজ উদ্দিন (৪৭), দশানী ক্রসরোড এলাকার মোঃ হামিদ শেখের স্ত্রী রেনু বেগম এবং খানজাহান আলী পল্লী এলাকার পরিবহন শ্রমিক সোহেল কাজীর স্ত্রী প্রত্যেককে একটি করে ছাগল প্রদান করা হয়। ভবিষ্যতে এই ছাগল সংসারে আর্থিক স্বচ্ছলতা আনায়নে সহযোগিতা করবে বলে মনে করেন অতিথিগণ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ
-
Md.Liton - আপডেট টাইম : 11:43:37 pm, Saturday, 3 December 2022
- 114 বার
জনপ্রিয় সংবাদ












