বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনা কবলিত বাসটি মেঘনা ক্লাসিক পরিবহনের বলে জানা গেছে। এটি সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনি মল্লিক (২৪) এবং খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকার আনোয়ারা বেগম (৪০)। তবে তিনি কোথায় কেন এসেছিলেন তা জানাতে পারেনি পুলিশ।
এদিকে দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ৩০মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে মডেল থানা পুলিশ, মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি পুলিশ জব্দ করেছেন। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান বলেন, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুইজন নিহত হন। নিহতদের মরদেহ ফকিরহাট থানায় কমপ্লেক্সে রয়েছে। নিহতদের পরিবার ও স্বজনদের সাথে কথা বলা হয়েছে, তারা আসলে মরদেহ নিয়ে যাবেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত-১৫
-
Md.Liton - আপডেট টাইম : 07:19:38 pm, Tuesday, 26 July 2022
- 111 বার
জনপ্রিয় সংবাদ












