Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ২৬ প্রার্থীর মধ্যে ২১ প্রার্থী জামানত হারালেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:54:47 pm, Wednesday, 10 January 2024
  • 168 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ৪টি আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে ২ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৯ প্রার্থী রয়েছেন। গতকাল রোববার ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী এমনটি জানা গেছে।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট গৃহীত ভোটের ৮ ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হবে। এর নিচে পেলে তিনি জামানত হারাবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৩ লাখ ৫২ হাজার ৮২১টি ভোটের মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৬৯৩টি ভোট কাস্ট হয়েছে। এখানে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিজয়ী প্রার্থী শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট। এ ছাড়া তাঁর ৫ প্রতিদ্বন্দ্বী জামানত হারিয়েছেন। এরা হলেন—বাংলাদেশ কংগ্রেসের এইচ এম আতাউর রহমান আতিকী (১১৭৫ ভোট), এনপিপির বাসুদেব গুহ (২০৬৫ ভোট), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (৫২১০ ভোট), বিএনএমের মো. মঞ্জুর হোসেন শিকদার (২৭৯৬ ভোট) এবং তৃণমূল বিএনপির মো. মাহফুজুর রহমান (১৭৮৫ ভোট)।

এদিকে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনেও ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। এই আসনে ৩ লাখ ২০ হাজার ১৪১ ভোটের মধ্যে ২ লাখ ৫ হাজার ৮৭২টি ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট। জামানত হারানো প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন (১৪৫৫ ভোট), জাকের পার্টির খান আরিফুর রহমান (৩১৬৩ ভোট), তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা (২৭৬২ ভোট), বিএনএমের সোলায়মান শিকদার (১৯০৭ ভোট) এবং জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম (৪১৭৪ ভোট)।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিজয়ী প্রার্থী নৌকার হাবিবুন নাহার ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে। বিভিন্ন দলের অন্য ৫ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ২ লাখ ৫৪ হাজার ৮৫৮ ভোটের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৯৩০ ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৮৪ হাজার ৩৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট। জামানত হারানোরা হলেন—বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী (২০৮ ভোট), তৃণমূল বিএনপি (২২৮ ভোট), জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি (৬৭০ ভোট), বিএনএমের (৪২৩ ভোট) এবং জাসদের শেখ নুরুজ্জামান মাসুম (৩৩৮ ভোট)।

অন্যদিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনেও ৭ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ ভোটের মধ্যে ২ লাখ ১৪ হাজার ৭৬৭ ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী নৌকার এইচ এম বদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট। জামানত হারানো প্রার্থীরা হলেন—বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান (৯৯২ ভোট), এনপিপির মোহাম্মদ লোকমান (১৬১১ ভোট), বিএনএমের মো. রেজাউল ইসলাম রাজু (৬৩৬ ভোট), তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা (৬০৭ ভোট), জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী (২২২০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসেন পেয়েছেন (৫৩৭৬ ভোট) ভোট। তবে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসেন নির্বাচনের দিন দুপুরে ভোট বয়কট করেছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন বলেন, খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ৪টি আসনের মধ্যে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাঁরা সবাই গৃহীত ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন। বিজয়ী ৪ প্রার্থী ও বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ২৬ প্রার্থীর মধ্যে ২১ প্রার্থী জামানত হারালেন

আপডেট টাইম : 11:54:47 pm, Wednesday, 10 January 2024