নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটে ৬ দিন ধরে নিখোজ রয়েছেন মোঃ মহিদুল ইসলাম (৩৫) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গেল ১৫ ফেব্রুয়ারী সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে। এদিকে বিভিন্ন যায়গায় খোজাখুজি করে না পেয়ে নিখোজের একদিন পর ১৬ ফেব্রুয়ারি বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন ওই শিক্ষকের স্ত্রী মৌসুমী খানম। ৬ দিনেও সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে মহিদুলের পরিবার ও স্বজনরা।
নিখোজ স্কুল শিক্ষক মোঃ মহিদুল ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাজীরহাট এলাকার সেকেন্দার আলীর ছেলে। সে উপজেলার ১৩৬ নং পশ্চিম গাজীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শিক্ষক মহিদুল তার স্ত্রীকে নিয়ে বাগেরহাট শহরের সরুই এলাকায় থাকতেন।
শিক্ষক মোঃ মহিদুল ইসলামের স্ত্রী মৌসুমি খানম বলেন, আমার স্বামী মহিদুল ইসলাম ১৫ ফেব্রুয়ারী সকালে স্কুলে যাওয়ার জন্য বাগেরহাট শহরের সরুইস্থ বাসা থেকে বের হয়। দুপুরে একবার তার সাথে মুঠোফোনে কথা হয়েছে। এরপর আর ফেরেনি আমার স্বামী। পরে ফোনটিও বন্ধ পাই। আমি যেকোন মূল্যে আমার স্বামীকে ফিরে চাই।
নিখোঁজ মহিদুল ইসলামের ভাই ইউপি সদস্য মোঃ অহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালে স্ত্রী হত্যার অভিযোগে উপজেলার দেবরাজ গ্রামের রিপন শেখ ও তার বাবা হাসেম শেখের নামে একটি হত্যা মামলা হয়েছিল। আমার ভাই স্কুল শিক্ষক মোঃ মহিদুল ইসলাম এই মামলার তদবির করছিলেন। আমার ধারনা হত্যা মামলার আসামী রিপন শেখের বর্তমান স্ত্রী শিউলী বেগম লোকজন নিয়ে মহিদুল ইসলামকে আটকিয়ে রেখেছে। ভাইকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস, এম, আশরাফুল আলম বলেন, মহিদুলকে সন্ধ্যানে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখছি। আশাকরি মহিদুলকে খুজে পাওয়া যাবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ৬ দিন ধরে নিখোজ স্কুল শিক্ষক, সন্ধ্যান পেতে স্বজনদের আকুতি
-
Md.Liton - আপডেট টাইম : 05:47:28 pm, Tuesday, 21 February 2023
- 76 বার
Tag :
জনপ্রিয় সংবাদ












