Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:09:35 pm, Sunday, 17 May 2026
  • 162 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোন পদে প্রতিদন্দী প্রার্থী না থাকায় প্রতিষ্ঠানটির শহরের শালতলাস্থ কার্যালয়ে বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করেন।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন, সভাপতি শেখ শাহেদ আলী রবি, সিনিয়র সহ-সভাপতি পাইক এমদাদ হোসেন, সহ-সভাপতি শংকর সেন, পরিচালক (সাধারণ) সৈয়দ নাসির আহমেদ মালেক, আলী মোজেজ আহমেদ, মাহবুবুর রহমান টুটুল, হাওলাদার মনিরুজ্জামান মনির, মোঃ জাহিদুল ইসলাম, আশীষ কুমার তালুকদার, শেখ রফিকুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাস।
এছাড়া তিন জন সদস্য পরিচালক (গ্রুপ) পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, ফেরদৌস জাহান সাজি, শেখ নূর ইসলাম ও খান হাবিবুর রহমান।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা বলেন, তফসিল অনুযায়ী দ্বিবার্ষিক নির্বাচনের জন্য ৩০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৭ মে মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের সকলের মনোনয়ন বৈধ হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ মে পর্যন্ত কেউ তার প্রার্থীতা প্রত্যাহার না করায় সকলকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, দুই বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি। এই সময়ে বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবিসায়িক পরিবেশ উন্নত করার চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত

আপডেট টাইম : 07:09:35 pm, Sunday, 17 May 2026