স্টাফ রিপোটার,বাগেরহাট:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ মে) বিকালে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে প্রতিবাদ সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন । প্রতিবাদ সমাবেশ থেকে থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর অপরাধে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে দৃষ্টান্ত মূলক শান্তির সম্মুখিন করার দাবী জানানো হয় ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাপতি এ্যাড ফরিদ উদ্দন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, আওয়ামী লীগ নেতা সরদার ওমর ফারুক,শ্রমিকলীগের সভাপতি রেজাউল ইসলাম মন্টু, শ্রমিকলীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর, যুব লীগের যুগ্ন আহবায়ক ফারুক তালুকদার, সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের,মহিললীগের সভাপতি এ্যাড. শরীফা হেমায়েত, মহিলালীগের সিনিয়র সহ-সভাপতি তালুকদার রীনা সুলতানা, যুব মহিলালীগের সভাপিত লুনা সিদ্দিকী, সাধারন সম্পাদক তানিয়া খাতুন,তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা প্রমুখ ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে
বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
-
Md.Liton - আপডেট টাইম : 07:44:01 pm, Monday, 22 May 2023
- 188 বার
জনপ্রিয় সংবাদ












