বাগেরহাট প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন। বুধবার (১৩ মার্চ) সকালে বাগেরহাটের সরুই এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, বিএনপি নেতা বুলগান হোসেন,সাবেক ছাত্রনেতা এসএম মোহাইমিনুল মুনসুর সজিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম এ সালাম বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন এবং বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।” তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিটে গিয়ে দুস্থ ও অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে। তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপহার পেয়ে অনেক অসহায় পরিবার আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ এলাকায় মানবিকতা ও সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয়রা মনে করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাট পৌরসভায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
-
Md.Liton - আপডেট টাইম : 02:40:47 pm, Friday, 13 March 2026
- 77 বার
জনপ্রিয় সংবাদ












