Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাজুস সব সময় স্বর্ণ ব্যবসায়ীদের পাশে থাকবে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:25:31 pm, Saturday, 21 January 2023
  • 74 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:এক ভরি স্বর্ন ও রুপা নিয়ে যারা ব্যবসা করেন, তারাও বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস)‘র সদস্য হবেন। সকল সদস্য একই মর্যাদা পাবেন সংগঠনের কাছে। হয়রানিমুক্ত স্বর্ন ব্যবসা পরিচালনার জন্য বাজুস কাজ করছে। তবে ব্যবসা করতে হবে সততার সাথে। ২১ ক্যারেট বললে ২১ ক্যারেট-ই দিতে হবে। সৎ স্বর্ন ব্যবসায়ীদের পাশে সব সময় বাজুস থাকবে। কোন স্বর্ন ব্যবসায়ীকে অহেতুক হয়রানি করলে, বাজুস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। তবে কোন ব্যবসায়ী যদি জেনে-বুঝে চোরাই ও ভেজাল স্বর্ন ক্রয়-বিক্রয় করেন, তাদের বিরুদ্ধে বাজুস সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
শহরের কামারপট্টী এলাকায় অবস্থিত বাজুস বাগেরহাট জেলা শাখা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাজুসের সহ-সভাপতি ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। বাজুস বাগেরহাট জেলা শাখার প্রেসিডেন্ট শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বাজুসের ল এ্যান্ড মেম্বারশিপ বিষয়খ স্টান্ডিং কবমিটির সদস্য সচিব মোঃ রিপনুল হাসান, ডিস্ট্রিক্ট মনিটরিং বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, বাজুস খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী, বাজুস বাগেরহাটের উপদেষ্টা সঞ্জয় কুমার বখসী, সাধারণ সম্পাদক নিলয় কুমার ভদ্র প্রমুখ।দুপুর ১২ টায় কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে বাজুসের মত বিনিময় সভা শুরু হয়। পরে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রায়ত আনিসুর রহমান দুলালের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সহ-সভাপতি ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, বাজুস এখন আর আগের জায়গায় নেই। এই সংগঠন এখন অনেক শক্তিশালি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাজুসের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সংগঠনের আমুল পরিবর্তন এসেছে। সংগঠনের কার্যক্রম বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর খুবই আন্তরিক। এছাড়া বাংলাদেশে স্বর্ন ব্যবসার প্রসারের জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে স্বর্ন রিফাইনিং ফ্যাক্টরি করা হচ্ছে। যা খুবই দ্রæত চালু হবে। এই ফ্যাক্টরী চালু হলে মেড ইন বাংলাদেশ লেখা স্বর্নের বার বাজারজাত করা হবে। শুধু দেশে নয়, বিদেশেও যাবে বাংলাদেশের স্বর্ন। স্বর্ন খাত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এ জন্য সবাইকে বাজুসের সদস্য হয়ে ঐক্যবদ্ধভাবে ব্যবসা করার আহবান জানান স্বর্ন ব্যবসায়ীদের এই নেতা।
মতবিনিময় সভায়, বাগেরহাট জেলা সদর ও বিভিন্ন উপজেলার স্বর্ন ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। বাজুস নেতৃবৃন্দও সদস্যদের প্রশ্নের উত্তর দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাজুস সব সময় স্বর্ণ ব্যবসায়ীদের পাশে থাকবে

আপডেট টাইম : 06:25:31 pm, Saturday, 21 January 2023