Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাসায় মদ পাওয়া যায়নি, পুলিশ মদ সঙ্গে করে নিয়ে গিয়েছিল : পরীমণির আইনজীবী

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:29:01 pm, Friday, 9 June 2023
  • 112 বার

আমার ডেস্ক:চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলা বাতিল হবে কিনা এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাতিল সংক্রান্ত শুরু হয়।বাসা থেকে জব্দ করা ৭ বোতল মদ পুলিশ সঙ্গে করে নিয়ে গিয়েছিল। মামলার এজাহার ও চার্জশিটে গড়মিল রয়েছে এমন চার যুক্তিতে এ মামলা বাতিলের দাবি চান অভিনেত্রীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

তিনি বলেন, পরীমণিকে আটকের ২৩ ঘণ্টা পর মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। জব্দকৃত মাদকে অ্যালকোহলের পরিমাণ ৪০ শতাংশের কথা বলা হলেও কেমিক্যাল রিপোর্ট বলছে তাতে ১১ থেকে ১২ শতাংশ অ্যালকোহল ছিল। এছাড়া নায়িকার গাড়িতে করে মাদক বহনের বিষয়টিও গ্রহণযোগ্য নয়।

এছাড়াও পরীমণির আইনজীবী বলেন, তার মাদকের লাইসেন্স ছিল। মহামারি করোনার কারণে লাইসেন্সের নবায়ন হয়নি। মামলা হয়েছে একমাস পরে। একমাস তার নবায়ন ছিল না। সে সময় করোনার কারণে কোনো কার্যক্রম পরিচালনা হতো না।

এদিকে পাল্টা জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২০ সালের জুন মাসে মাদক গ্রহণের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয় পরীমণির। ঘটনাটি ঘটেছে এক বছরেরও বেশি সময় পরে এসে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলার কোনো সুযোগ নেই।

উল্লেখ, ২০২১ সালের ৪ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায় পরীমণির বনানীর বাসায়। অভিযানে অভিনেত্রীর বাসা থেকে মদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। প্রায় একমাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। আর বর্তমানে মামলাটির বিচারকাজ নিম্ন আদালতে স্থগিত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাসায় মদ পাওয়া যায়নি, পুলিশ মদ সঙ্গে করে নিয়ে গিয়েছিল : পরীমণির আইনজীবী

আপডেট টাইম : 07:29:01 pm, Friday, 9 June 2023