বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় বোতলজাত তেল অতিরিক্ত লাভের জন্য খোলা তেল হিসেবে বিক্রি করায় এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজালিয়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজ কে এই জরিমানা করা হয়। পরে দোকানে থাকা ২১০ লিটার সয়াবিন তেল সাধারণ ক্রেতাদের মাঝে বোতলে লেখা পূর্বের মূল্যে বিক্রয় করা হয়।
এসময় ড্রামে ঢেলে রাখা অবশিষ্ট তেল দ্রæততম সময়ের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের কৃতিম সংকট তৈরির জন্য অবৈধভাবে মজুদ করে আসছিল। বাজারে সয়াবিন তেলের সহজলোভ্যতা ও সরকার নির্ধারিত মূল্যে নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তৎপর রয়েছে। এর অংশ হিসেবে কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তার দোকানে থাকা ২১০ লিটার তেল বোতলের গায়ের দামে বিক্রি করা হয়েছে।
এই নিয়ে গত তিন দিনে বাগেরহাট সদর, চিতলমারী, ফকিরহাটসহ বিভিন্ন বাজারে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার লিটার তেল জব্দ করেছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বোতলজাত তেল খোলা তেল হিসেবে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
-
Md.Liton - আপডেট টাইম : 07:10:39 pm, Thursday, 12 May 2022
- 200 বার
জনপ্রিয় সংবাদ












