Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাগেরহাটে মহিলা পরিষদের মতবিনিময় ও সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:51:41 pm, Sunday, 24 May 2026
  • 177 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে তরুণী ও গর্ভবতী মায়েদের নিয়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বাগেরহাট সিভিল সার্জনকে একটি স্মারকিলিপি প্রদান করা হয়েছে।গত ২৪ মে ২০২৬, বিকাল ৪:৩০ মিনিটে বাংলাদেশ মহিলা পরিষদ, বাগেরহাট জেলা শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়: প্রধান অতিথি ছিলেন, জয়দেব চক্রবর্তী (অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি),বিশেষ অতিথি ছিলনে ডা. শেখ রিয়াদুজ জামান বাগেরহাট সিভিল সার্জনের প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সেক্রেটারি মো. হেদায়েত হোসেন লিটন এবং প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী , সংগঠনের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন, সহসভাপতি জাহানারা খানম ও তহমিনা বেগম মিনু, উপপরিষদ সম্পাদক নাদিরা আকরাম, হেনা চৌধুরী, সোনালী সোম, তাজমিন নাহার তাজু, আবিদা সুলতানা ললি, তিথি দেবনাথ ও ফারজানা জাফর। এছাড়া তরুণী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সায়মা মাসুদ অর্থি, ছহিফা আক্তার, ঊষা মালাকার, জামান তিশা, লিজা আক্তার ও ফারজানা জামান প্রমুখ।
সভার মূল আলোচনাসমূহ–

সভায় তরুণী ও উপস্থিত ১৫ জন প্রথমবার মা হতে যাওয়া গর্ভবতী নারীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়:

গর্ভকালীন স্বাস্থ্য ও যত্ন: অ্যান্টিনেন্টাল কেয়ার (ANC) এবং নিয়মিত গর্ভকালীন চেকআপের গুরুত্ব।

বিপদ চিহ্ন: গর্ভকালীন সময়ের প্রধান ৫টি বিপদ চিহ্ন সম্পর্কে সচেতনতা।

পুষ্টি ও পরিচ্ছন্নতা: ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা, পুষ্টি এবং কৈশোরকালীন পুষ্টির প্রয়োজনীয়তা।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাগেরহাটে মহিলা পরিষদের মতবিনিময় ও সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান

সহিংসতা ও স্থানীয় স্বাস্থ্যসেবা নিয়ে দাবি

মতবিনিময় সভা থেকে রামিসাসহ দেশের সকল শিশু ও নারী ধর্ষণ-হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পাশাপাশি, স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাগেরহাট সদর হাসপাতালে সাপে কাটার ইনজেকশন (অ্যান্টিভেনম) এবং জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশনের সরবরাহ বাড়ানোর জোর দাবি জানানো হয়।

সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান:

মতবিনিময় সভা শেষে, দেশব্যাপী হামের সংক্রমণে ৫ শতাধিক শিশুর মৃত্যু এবং ৫০ হাজারেরও বেশি শিশু অসুস্থ হওয়ার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাগেরহাটে হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাগেরহাট সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাগেরহাটে মহিলা পরিষদের মতবিনিময় ও সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : 12:51:41 pm, Sunday, 24 May 2026