Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে প্রতারণাই তাদের পেশা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:40:04 am, Tuesday, 14 March 2023
  • 99 বার

বাগেরহাট প্রতিনিধি:আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজসহ নানা নাম আর বিভিন্ন অফিস। দেশের অনেক জেলায় তাদের কয়লার ব্যবসা। বিস্তীর্ণ এলাকায় কয়লার মজুত দেখিয়ে ভিডিওকলে ক্রেতাদের দেখাতেন। লেনদেন হয়ে গেলে কার্গোতে কয়লা লোডের ভিডিও দেখাতেন। এরপরই ফোন বন্ধ। আর কোনো খোঁজ পাওয়া যেত না তাদের। হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা।

বাগেরহাটে এভাবে প্রতারণার অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি খুলনা জেলার বটিয়াঘাটা থেকে তিন প্রতারককে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা। তাদের বিরুদ্ধে বাগেরহাটসহ দেশের একাধিক থানায় মামলা রয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে- গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন শতাধিক মোবাইল সিম কার্ড ব্যবহার করে কয়লা বিক্রির ভুয়া প্রতিষ্ঠান খুলে বাংলাদেশের সাত জেলা নারায়ণগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী ও পিরোজপুরের ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ব্যবসায়ী এ কে এম আজিজুল ইসলামের ৮০ লাখ টাকা উদ্ধারসহ মামলাটির অধিকতর তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখর চন্দ্র বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের রিমান্ডের আবেদন জানান। সোমবার (১৩ মার্চ) দুপুরে শুনানি শেষে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খোকন হোসেন প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকিরকে তিন দিন, অপর দুই প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে প্রতারণাই তাদের পেশা

আপডেট টাইম : 01:40:04 am, Tuesday, 14 March 2023