Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মধ্যরাতে বাস থেকে নেমে বাসায় না যাওয়ার অনুরোধ ডিএমপির

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:02:51 pm, Sunday, 29 January 2023
  • 80 বার

আমার ডেক্স:দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসযোগে মধ্যরাতে ঢাকা মহানগরীতে আসা যাত্রীদের বাস থেকে নেমে ওই সময়ে বাসার দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।রবিবার (২৯ জানুয়ারি) দুপুরের রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হাতে নিহত আরিফ হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে নগরবাসীর প্রতি এমন অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, মধ্যরাতে যারা বাসযোগে ঢাকায় আসেন সেই সময়টা ঢাকা অনেকটাই অরক্ষিত থাকে। ফলে তারা বাস থেকে নেমে বাসায় যাওয়ার সময় রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীর কবলে পড়ে যান। এতে ছিনতাইকারীর হাতে পড়ে অনেকের প্রাণহানি ঘটে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তিনি নগরবাসীকে ভোররাতে বাস থেকে নেমে বাসায় না যাওয়ার অনুরোধ করেন।

হাফিজ আক্তার বলেন, যারা ভোররাতে বাস থেকে নামেন তাদের অনুরোধ একটু সকাল হলে বাসার দিকে গেলে ভালো হয়। কারণ ভোররাতে সময় ঢাকা অনেকটাই অরক্ষিত থাকে। যদিও ঢাকায় পুলিশি ব্যবস্থা থাকে কিন্তু যেসব জায়গায় পুলিশি ব্যবস্থা থাকে না সেই জায়গাগুলোতে বেশি অপ্রতিকর ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়েন অনেকেই।

তিনি আরো বলেন, ঢাকা মহানগরীর অরক্ষিত এলাকাগুলোতে বেশি করে চেকপোস্ট বাড়ানো হয়েছে। পুলিশের টহল আরো বাড়ানো হয়েছে যাতে মধ্যরাত বা ভোররাতে যাত্রীরা নিরাপদে বাসায় বসতে পারে।

এ সময় তিনি নগরবাসীকে অনুরোধ করে বলেন, যারা ভোররাতে বাস থেকে নামবেন একটু আলো ফুটলে তারা যেন রাস্তামুখী হন।

এ সময় অতিরিক্ত কমিশনার গত বছর মিরপুরে ছিনতাইকারী হাতে নিহত এক ডাক্তারের ঘটনা তুলে ধরেন। এছাড়াও সম্প্রতি যাত্রাবাড়ীর ঘটনায় আরিফ নামে এক যুবক নিহতের ঘটনা তুলে ধরে সকলকে সকাল না হওয়া পর্যন্ত বাস থেকে নেমে রাস্তামুখী না হওয়ার অনুরোধ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মধ্যরাতে বাস থেকে নেমে বাসায় না যাওয়ার অনুরোধ ডিএমপির

আপডেট টাইম : 06:02:51 pm, Sunday, 29 January 2023