Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মরদেহ শনাক্তের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীমের দাফন সম্পন্ন

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:05:29 am, Thursday, 22 August 2024
  • 199 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদারের (১৭) মরদেহের খোঁজ মিলেছে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে। মঙ্গলবার (২০ আগস্ট) তার বাবা রুহুল আমিন হাওলাদার মিটফোর্ড হাসপাতাল মর্গে ছেলের মরদেহ শনাক্ত করেন। বুধবার বিকালে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ছাত্র আন্দোলনের এই বীর শহীদকে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাড়ী থেকে গত ৩ আগস্ট সকালে কাউকে কিছু না বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে রাজধানী ঢাকায় চলে যায় অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদার। ওই দিন দুপুরে উত্তাল ঢাকায় পৌঁছে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। পরদিন ৪ আগস্ট বিকেলে কেরানীগঞ্জের কদমতলী থেকে শেষবারের মতো বাবা রুহুল আমিন হাওলাদারের সাথে কথা হয় তার। বাবাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়ার কথা জানিয়ে তার জন্য দোয়া করতে বলে। এরপর কোন এক সময়ে কেরানীগঞ্জের কদমতলীতে পুলিশের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদার। নিহতের পর তার মরদেহ কে বা কারা ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে রেখে আসে। ৪ আগষ্ট সন্ধ্যা থেকে পরিবারের সদস্যরা শামীম হাওলাদারের আর কোন খোঁজ পাচ্ছিলনা। অবশেষে বাবা রুহুল আমিন হাওলাদার মঙ্গলবার সন্ধ্যায় ছেলের গুলিবিদ্ধ মরদেহটি মিটফোর্ড হাসপাতাল মর্গে ছেলের মরদেহটি খুজে পায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এই বীর যোদ্ধাকে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মরদেহ শনাক্তের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীমের দাফন সম্পন্ন

আপডেট টাইম : 08:05:29 am, Thursday, 22 August 2024