Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মাথায় পাকা চুল? ঘরে তৈরি তেলে ২ দিনেই সমাধান

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:49:36 pm, Saturday, 18 February 2023
  • 95 বার

আমার ডেস্ক:চুলের যত্ন নেয়ার জন্যে নানা ঘরোয়া টোটকায় ভরসা করে থাকি আমরা। তাই বিউটি দুনিয়ায় জনপ্রিয় নানা হেয়ার প্রোডাক্টও যেমন আমরা ব্যবহার করে থাকি, পাশাপাশি কিছু ঘরোয়া হেয়ার মাস্ক বা হেয়ার অয়েলেও চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকি। চুলের বৃদ্ধিতে ও অন্যান্য সমস্যা সমাধানে কারি পাতার জুড়ি মেলা ভার।

এটা শুধুই বিশ্বাস নয়, একাধিক গবেষণাতেও এমন উল্লেখ পাওয়া গেছে। কারিপাতায় উপস্থিত উপকারী উপাদানের গুণে চুলের উজ্জ্বলতা হয় দেখার মতো। চুল গোড়া থেকে পুষ্টি পায়। কারি পাতার তেল কীভাবে ব্যবহার করবেন? বাড়িতে কীভাবে বানাবেন? কী কী উপকার পাবেন?

চুলের বৃদ্ধিতে সাহায্য করে
কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, প্রোটিন এবং অ্যান্টি অক্সিড্যান্ট আছে, যা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এসব উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করে। স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। তাই চুলের বৃদ্ধিও হয় দেখার মতোই।

চুলের উজ্জ্বলতা বাড়ায়
কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে। এই পাতায় উপস্থিত অ্যামিনো অ্যাসিড চুল মজবুত করতে সাহায্য করে। চুলে যোগ করে উজ্বলতা।

চুল পড়া নিয়ন্ত্রণ করে

কারিপাতায় আছে উপকারী নিউট্রিয়েন্ট, ভিটামিন এবং প্রোটিন। যা স্ক্যাল্পে পুষ্টির জোগান দিতে সাহায্য করে। চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। চুল পড়াও নিয়ন্ত্রণ করে। কারি পাতাায় আছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাসের মতো উপাদান, যা চুলে জোগায় পুষ্টি।

অকালপক্কতা রোধ করে
অকালপক্কতা রোধ করে কারি পাতা। একাধিক গবেষণাতেও এই উল্লেখ পাওয়া যায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাটেক রিসার্চে প্রকাশিত একটি রিপোর্টে কারি পাতার গুণের উল্লেখ করা হয়। পাকা চুলের সমস্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে পারে এই পাতা।

কারি পাতার তেল কীভাবে বানাবেন?

কারি পাতার তেল বানানোর জন্যে আপনার প্রয়োজন ৫ চামচ নারকেল তেল এবং ১০টি কারি পাতা। একটি ছোট পাত্র নিন। তার মধ্যে ৫ চামচ নারকেল তেল দিন। এবার হালকা আঁচে ওই তেল বসিয়ে দিন। আঁচ কিন্তু বাড়াবেন না। ধীরে ধীরে তেল নাড়তে থাকুন। তেল গরম হয়ে যাবে। এরপর তার মধ্যে মিশিয়ে দিন কারি পাতা। এবারও অল্প আঁচে নাড়তে থাকুন।

তেল গরম হওয়ার পরে ধীরে ধীরে রং বদলাতে শুরু করবে। তেল আরও গাঢ় হবে। সেই সময়ে আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে দিন। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ছেঁকে নিয়ে ব্যবহার করুন। সামান্য গরম অবস্থায় চুলে ব্যবহার করতে পারেন। উপকার বেশি পাবেন।

কীভাবে ব্যবহার করবেন?

হাতের তালুতে সামান্য পরিমাণে কারি পাতার তেল নিন।

আঙুলের সাহায্যে সারা মাথায় ভালো করে লাগিয়ে নিন।

আঙুলের চাপে ধীরে ধীরে স্ক্যাল্প মাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে।

১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

সপ্তাহে ২-৩ দিন এই তেল ব্যবহার করতে পারেন।

স্ক্যাল্পে গুরুতর সমস্যা থাকলে বা কোনও চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও তেল ব্যবহার করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মাথায় পাকা চুল? ঘরে তৈরি তেলে ২ দিনেই সমাধান

আপডেট টাইম : 06:49:36 pm, Saturday, 18 February 2023