Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র মোল্লাহাট

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:36:22 pm, Tuesday, 31 December 2024
  • 99 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লাহাট মাদরাসাঘাট এলাকা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় দুর্বৃত্তরা শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত তিন শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। খুলনা-মাওয়া মহাসড়কের মাদরাসা ঘাট এলাকায় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। জানা যায়, সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট পার হওয়ার সময় একটি বাসে দুর্বৃত্তরা হামলা চালায়। স্থানীয়রা হামলাকারীদের সহযোগিতা করেন। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নিরব ভূমিকায় ছিল।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শিক্ষার্থীদের গাড়ি বহরের একটি গাড়ি পেছনে পড়ে যায়। ফকিরহাটের নওয়াপাড়া এলাকা থেকে শুরু করে মোল্লাহাটের একটি ফিলিং স্টেশন পর্যন্ত ওই গাড়িটিকে সাধারণ যাত্রীবাহী একটি বাস বার বার চাপ দিচ্ছিল। একপর্যায়ে ওই গাড়ির লোকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এর জেরে ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেন। শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রিন লাইন গাড়িটির গ্লাস ভাঙচুর করা হয় এসময়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলটি রণক্ষেত্রে পরিণত হয়।

‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র মোল্লাহাট

বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করা হয়। অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এ আক্রমণ করেছে।

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা গন্তব্যে রওনা দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র মোল্লাহাট

আপডেট টাইম : 06:36:22 pm, Tuesday, 31 December 2024