Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মুজিব জন্মশতবার্ষিকী কনসার্টে এ আর রহমানের সাথে পারফর্ম করবেন মমতাজ-মাইলস

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:17:58 pm, Sunday, 27 March 2022
  • 148 বার

(বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে কিংবদন্তি সঙ্গীত শিল্পী এ আর রহমানের সাথে পারফর্ম করবেন বাংলাদেশের মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস।
বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী  বলেছেন, ‘এ আর রহমানের কনসার্টে মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস পারফর্ম করবেন। তারা প্রথম স্লটে পারফর্ম করবেন। এ আর রহমান পারফর্ম করবেন দ্বিতীয় স্লটে।’
মুজিববর্ষ বা মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্টটি ২০২০ সালের আয়োজন করার কথা ছিল বিসিবির। এ ছাড়া এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনেরও সুচি ছিল। টি-টোয়েন্টিতে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, লোকেশ রাহুল, ক্রিস গেইলের মতো বর্তমান তারকা খেলোয়াড়রা খেলতে তাদের আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে পরিকল্পনাটি বাতিল করা হয়।
দুই বছর পর সেই উৎসবের কিছু অংশ আলোর মুখ দেখতে গেলেও তারকা খেলোয়াড়রা বর্তমানে জাতীয় দলের ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় ঐ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে ঐ দুটি ম্যাচ আয়োজন করার চেষ্টা করবে। অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১৪-১৫ হাজার দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন। বিসিবির নির্ধারিত স্থান থেকে টিকিট কিনবেন তারা। মিরপুর শেরে বাংলায় কনসার্টের প্রস্তুতি চলছে। মঞ্চে সবুজ কক্ষ স্থাপন করা হয়েছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে এটি কোন চ্যানেলে লাইভ দেখানো হবে কি-না তা এখনও ঠিক হয়নি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করি আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তারপর আমরা আপনাদের জানাবো।’
এর আগেও, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি আয়েরজিত একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এ আর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মুজিব জন্মশতবার্ষিকী কনসার্টে এ আর রহমানের সাথে পারফর্ম করবেন মমতাজ-মাইলস

আপডেট টাইম : 01:17:58 pm, Sunday, 27 March 2022