Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মেরিন ড্রাইভ রোডে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:51:41 am, Tuesday, 1 September 2020
  • 399 বার

‘সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক জাতির পিতার স্মরণে বিশেষ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ রোডের পাশে বেলাভূমিতে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী। এ সময় শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রামু সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ শ্যামল সৈকতে রূপান্তরিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের পাশে সমুদ্রতটে ১৫ হাজার ফলজ, ১৫ হাজার বনজ, ২০ হাজার ঔষধি ও ৫০ হাজার ঝাউগাছের চারা রোপণ করা হবে। পরবর্তী এক মাস এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগস্ট মাসের মধ্যে সব চারা রোপণ সম্পন্ন করা হবে বলে জানান সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়ার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী।

উল্লেখ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  সর্বপ্রথম কক্সবাজারের সমুদ্র সৈকতকে সবুজায়ন করার লক্ষে সমুদ্রতীরে ঝাউবাগান  করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনায় সেনাবাহিনী প্রধানের সার্বিক দিক নির্দেশনায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে সামরিক ও বেসামরিক প্রশাসনকে সঙ্গে নিয়ে মেরিন ড্রাইভের  দুই পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রামু সেনানিবাস সূত্রে জানা যায় যে,জাতির পিতার জন্মশতার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ও সমুদ্রতীরের  প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধানকে মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে অধিক পরিমাণে ঝাউগাছ ও অন্যান্য গাছ লাগানোর নির্দেশ দেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ১০ পদাতিক ডিভিশন, প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে বাস্তবে রূপ দিতে চলেছে।  এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগস্ট মাসের মধ্যে সব চারা রোপণ সম্পন্ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মেরিন ড্রাইভ রোডে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : 11:51:41 am, Tuesday, 1 September 2020