Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মেয়ে শিক্ষার্থীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:40:29 pm, Sunday, 27 March 2022
  • 106 বার

নিজস্ব প্রতিবেদক:

কৈশোরকালীন পুষ্টি নিশ্চিত করতে আজ রবিবার দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের আয়রন টেবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় আট কোটি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বিদ্যালয়গুলোতে আয়রন ট্যাবেলট খাওয়ানোর কার্যক্রম শুরু করতে গত বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফের সহায়তায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে অ্যাডলসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপসের মাধ্যমে পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে গত ২০২০ সালের ৮ অক্টোবর কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ অ্যাপস এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইন-২০২০ এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় আট কোটি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

রবিবার থেকে দেশব্যাপী সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মেয়ে শিক্ষার্থীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু

আপডেট টাইম : 02:40:29 pm, Sunday, 27 March 2022