Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় দুই ভাইকে মারধরের মামলায় আরও চার আসামী গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:26:28 pm, Monday, 18 April 2022
  • 118 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় দুই ভাইকে মারধরের মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১৭ এপ্রিল) রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সোমবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোংলা উপজেলার কানাইনগর এলাকার মোহাব্বত আলী হাওলাদারের ছেলে চাঁদপাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য সুলতান হাওলাদার (৫০), একই এলাকার আরশাদ আলীর ছেলে বেল­াল খাঁ(৪৫),বুলবুল ব্যাপারীর ছেলে মোঃ নিয়ামুল ব্যাপারী(৩০) এবং একই উপজেলার কালিকাবাড়ী এলাকার মৃনাল ঘোষালের ছেলে খোকন ঘোষাল(৩০)। এর আগে রবিবার (১৭ এপ্রিল) সকালে মোংলা উপজেলার কানাই নগর এলাকার জোড়া ব্রিজ এলাকা থাকে ইউপি সদস্য সুলতান হাওলাদারের ছেলে জাকির হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। এই নিয়ে দুই ভাইকে মারধরের মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাদীউজ্জামান খান বলেন, দুই ভাইকে মারধরের মামলায় এখন পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে মোংলার বিনোদ সরকার ও বিপ্লব সরকারকে মারধর করে জাকির হাওলাদার ও তার লোকজন। পরে দুপুরে বিনোদ সরকার ও বিপ্লব সরকারের লোকেরাও জাকিরদের মারধরের চেষ্টা করে।এসময় দুই পক্ষের মধ্যে ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাত পৌনে একটার দিকে নিজের দুই ভাইকে মারধরের অভিযোগ এনে ইউপি সদস্য মোঃ সুলতান হাওলাদার ও তার ছেলে জাকির হাওলাদারসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন কুমুদ সরকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় দুই ভাইকে মারধরের মামলায় আরও চার আসামী গ্রেফতার

আপডেট টাইম : 05:26:28 pm, Monday, 18 April 2022