Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রমজানেও শান্তি-স্বস্তি নেই: মির্জা ফখরুল

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:34:43 pm, Sunday, 3 April 2022
  • 79 বার

নিজস্ব প্রতিবেদক:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানেও দেশের মানুষ শান্তিতে-স্বস্তিতে দিন কাটাতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রোববার রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন। ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করেছিলাম রমজানে জিনিসপত্রের দাম কমবে। দাম না কমলেও অন্তত বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এমনকি মাহে রমজানেও আমরা শান্তিতে-স্বস্তিতে দিন কাটাতে পারছি না।’ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা দল ও জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থান করছেন।’

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, ‘রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।’

ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রমজানেও শান্তি-স্বস্তি নেই: মির্জা ফখরুল

আপডেট টাইম : 08:34:43 pm, Sunday, 3 April 2022