রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রামপাল প্রতিনিধি:বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দূর্গারাণী বিশ্বাসকে সভাপতি ও মঞ্জুরাণী পালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে বাইনতলা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের আহবায়ক দূর্গারাণী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সীতা রাণী দেবনাথ। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আউলিয়া বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাভোকেট শরিফা খানম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুল রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হাসান জামু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সায়রা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল্লা ফকির, উজড়কুড় ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন মুন্সি জেড, অধ্যাপক শেখ মিজানুর রহমান, শেখ নিজাম উদ্দিন, আলহাজ্ব গাজী বোরহান উদ্দিন, শেখ লুৎফর রহমান, এ্যাভোকেট সরদার মুজিবর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ হারুন অর রশিদ প্রমূখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন ও মানুষের জীবন উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী নির্বাচনে আবারও দলমত নির্বি শেষে স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীর ক্ষমতায়ন দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে, অতএব নারীদের কোনো কাজে পিছিয়ে রাখা বা ছোট করে দেখার সুযোগ নেই। আর এসবই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য।
Md.Liton 











